শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি New Job circular 2018

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে জনবল নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটি  ৭টি  পদে ১৭ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Institute of Child and Mother Health Job Circular 2018

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ) বাংলাদেশের একটি জাতীয় স্তরের ইনস্টিটিউট যা দক্ষিণ পূর্ব এশিয়ায় শ্রেষ্ঠত্বের একটি কেন্দ্র হতে প্রতিশ্রুতিবদ্ধ। ইনস্টিটিউটি মানব সম্পদ উন্নয়ন এর তিনটি উদ্দেশ্য, গবেষণা এবং রোগীর যত্ন পরিচালনা করে দেশে শিশু ও মাতাদের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের জন্য কাজ করছে।

প্রতিষ্ঠানের নাম: শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট (আইসিএমএইচ)

নীরজা ভানোত তরুণীদের জন্য অনুপ্রেরণা গল্প

Neerja-Bhanot

মেয়েটির নাম নীরজা ভানোত। মুম্বাইয়ে জন্ম নেয়া মেয়েটি মডেলিং শুরু করে খুব অল্প বয়সে। সফলতাও আসে। কিন্তু ঐ সময় মডেলিং পেশাটা সবার কাছে সম্মানজনক ছিলোনা। বিয়ে হয়ে যায় মেয়েটির। যৌতুকের চাপ আসতে শুরু করে প্রথম থেকেই, সেই সাথে শারীরিক নির্যাতন। মেয়েটি ডিভোর্স নিয়ে নেয়। নতুন পথচলার স্বপ্ন দেখে। মধ্যবিত্ত পরিবারের ভীষণ সুন্দরী মেয়েটির শখ ছিলো আকাশ ছোঁয়ার। বিখ্যাত ‘প্যান অ্যাম’ এয়ারলাইন্সের চীফ ফ্লাইট এ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ শুরু করে এই মেয়ে। নীরজার জন্ম ১৯৬৩ সালে।

কোনো মানুষের জীবনে ভারত এবং পাকিস্তান- দুই দেশেই সর্বোচ্চ সম্মান পাওয়ার ঘটনা বিরল। কিন্তু এই নীরজা সেই অতি বিরলদের একজন। পাকিস্তান সরকার নীরজাকে দিয়েছে তাদের দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘নিশান এ পাকিস্তান’। যুদ্ধক্ষেত্রের বাইরে শান্তিপ্রতিষ্ঠার জন্যে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারও পেয়েছে নীরজা- ‘আশোক চক্র’। মাত্র ২৩ বছরের জীবনেই এত অর্জন মেয়েটির। নীরজা ভানুত সত্যিই এক কিংবদন্তি।

১৯৮৬ সালের সেপ্টেম্বরে ‘প্যান অ্যাম’ এয়ারের ফ্লাইট ছিনতাই করে সন্ত্রাসীরা। ফ্লাইটটি মুম্বাই থেকে নিউইয়র্ক যাচ্ছিলো। মাঝে পাকিস্তানের করাচীতে ছিলো ট্রানজিট। ঐ সময়ই ফ্লাইটটির দখল নেয় সন্ত্রাসীরা। নীরজা ছিলো ঐ ফ্লাইটের চীফ এ্যাটেন্ডেন্ট। ১৯ ঘন্টা সন্ত্রাসীরা জিম্মি করে রাখে প্লেনের ৩০০ জন যাত্রীকে। এই পুরোটা সময় ভীষণ সাহস আর কৌশলে নীরজা ধীরে ধীরে সবাইকে বাঁচানোর উপায় খুঁজতে থাকে। চাইলে প্রথমেই পালিয়ে যেতে পারতো সে। কিন্তু সে এমনটা করেনি। প্লেনের প্রায় সব যাত্রীকেই বাঁচাতে সক্ষম হয় নীরজা। কিন্তু একদম শেষে ধরা পড়ে যায় সন্ত্রাসীদের চোখে। যাত্রীদের বাঁচানোর অপরাধে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় নীরজাকে। ঐ সময়ও সে তিনটি বাচ্চাকে প্লেন থেকে লুকিয়ে বের করতে চেষ্টা করছিলো, তার গুলিবিদ্ধ শরীর দিয়েও ঐ বাচ্চাদের আগলে রাখছিলো।

ঐ ফ্লাইটে ৭ বছরের এক শিশু ছিলো। এখন সে বিখ্যাত এয়ারলাইন্সের পাইলট। তার কথায় ‘আমার জীবনের প্রতিটা ক্ষণ আমি নীরজাকে স্মরণ করি। কারণ আমি তার কারনেই দ্বিতীয় জীবন পেয়েছি’। এই মহীয়সি নারীকে নিয়ে ২০১৬ সালে বলিউড সিনেমা তৈরি করেছে- ‘নীরজা’। চাইলে যে কেউ দেখতে পারে, অসাধারণ একটা ছবি।

ঐ জীবনের কি-ই বা মূল্য যদি তা অন্যের কাজে না এলো? ৩০০ মানুষের জীবন বাঁচিয়ে মাত্র ২৩ বছর বয়সে চলে গেছে নীরজা ভানুত। তবে তার নাম বেঁচে রইবে হাজার বছর শতকোটি মানুষের অন্তরে সাহসীকতার প্রতীক হয়ে। আজ ৭ সেপ্টেম্বর- তার জন্মদিন। তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা…

লেকখ : Rumel M S Pir

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি New Job Circular 2018

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এর অন্তর্ভুক্ত কপিরাইট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদগুলোয় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছয়টি পদে ছয়জনকে নিয়োগ দেওয়া হবে। ১৮-৩০ বছর বয়সী নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগে নিম্নবর্ণিত পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

Meghna Group Of Industries Job Circular 2018

প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৮

স্টেট ব্যাংক অব ইন্ডিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের জন্য ভিসা এক্সিকিউটিভ নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

STATE BANK OF INDIA JOB CIRCULAR 2018

আবেদনের যোগ্যতা:
যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ভিসা এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারবেন। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। পদটিতে আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে কম্পিউটারে পারদর্শীতা, যোগাযোগ দক্ষতা এবং গ্রাহকসেবা দেওয়ার মানসিকতা থাকতে হবে।

গ্রহ নক্ষত্র গুলো শুন্যে ভেসে আছে কিভাবে?

অনেকেরই প্রশ্ন- গ্রহ নক্ষত্র গুলো শুন্যে ভেসে আছে কিভাবে?
কেনোই বা তারা সূর্যকে কেন্দ্র করেই ঘুরছে?
কেনো তারা ছিটকে বা অন্যভাবে দূরে চলে যাচ্ছেনা?
আমাদের চারপাশে আমরা যে বলের বা আকর্ষন বিকর্ষনের ঘটনা দেখি এগুলো কেনো হয়?

এগুলোর মোটামুটি বিস্তারিত ব্যাখা দেওয়ার চেষ্টা করবো আজ। প্রথমেই আসি গ্রহ নক্ষত্রের ব্যাপারে। তারা ভেসে আছে কি করে?
আমরা অনেকেই হয়তো স্পেস টাইম কার্ভেচারের নাম শুনেছি। অনেকেই হয়তো কিছুটা বুঝি আবার কেউ কেউ হয়তো বুঝিনা। আসুন জিনিসটা আবার বুঝা যাক।

ধরুন আপনি একটি রাবারের পাতলা চাদরকে অনেক টান টান করে চারপাশে আটকালেন। তখন সেটা একটা সমতল পৃষ্ঠ এর ন্যায় দেখাবে। কিন্তু যদি এখন আপনি এর মধ্যে একটি ১ কেজি বা ৮০০ গ্রাম ওজনের বল রাখেন।তাহলে সেই বলটি উক্ত চাদরকে বাকাবে এবং একটু গর্তের ন্যায় তৈরি করবে।

এখন কথা হচ্ছে, যদি আপনি ঐ চাদরের একদম উপরে বা মাঝের যেকোনো কোথাও একটি ছোট মার্বেল রাখেন, সেটি গড়িয়ে গিয়ে সেই ১ কেজি ওজনের বলের সাথে গিয়ে লাগতে চাইবে।কেননা সে একটি বাকানো পথ তৈরি করেছে যার ফলে তার থেকে কম ওজনের যাই দেওয়া হবে সেটা সেই বাক তৈরির উৎস্যের দিকেই যাবে। ঠিক যেভাবে নিচু গর্তে পানি গড়িয়ে যায়।

তবে উক্ত চাদরে যদি আপনি কোনো মার্বেলকে একটু অনুভূমিক বরাবর গতি প্রদান করতে পারেন তবে দেখবেন অনেক্ষণ ধরে তা ঘুরপাক খাবে।মাঝে মধ্যে গর্তে গিয়ে আবার বেরিয়ে এসে ঘুরতে থাকবে এবং শক্তি হারাতে হারাতে এক সময় থেমে গিয়ে গর্তে পতিত হবে।

এবার আসুন, গ্রহের বেলায় এটা কিভাবে কাজ করে। বিজ্ঞানীদের মতে, বিগব্যাং হওয়ার পরে আমাদের এই মহাবিশ্বের মধ্যে ৪র্থ মাত্রার একটি চাদর বিস্তৃত হয়ে গিয়েছিলো। যার উপরেই মহাবিশ্বের সকল কিছু অবস্থান করছে। বলে রাখা ভালো এটি একটি ৪র্থ মাত্রার চাদর যা ঘর্ষণহীন এবং যার নাম দেওয়া হয়েছে স্পেস-টাইম। তো এই চাদরও ঠিক রাবারের ওই চাদরের মতনই ক্রিয়া করে। উদাহরণ স্বরূপ, আমাদের সৌরজগতের মধ্যে সবচেয়ে ভারী বস্তু হলো সূর্য। অর্থাৎ, সবচেয়ে বেশি স্পেস-টাইমকে বাঁকাবেও সেই সূর্য। আর যেহেতু পৃথিবীসহ সকল গ্রহই সূর্যের নিকট নগণ্য, তাই তারা সবাই সূর্যের দিকেই ধাবিত হতে চাইবে ঠিক যেভাবে মার্বেলটি হতে চাইতো।

কিন্তু অনেকে এখানে প্রশ্ন করবে,মার্বেলটি তো একসময় থেমে গিয়ে কেন্দ্রে পতিত হয়েছিলো। তাহলে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো কেনো পতিত হচ্ছেনা?

উত্তর হলো, যেহেতু আগেই বলেছি স্পেস-টাইম একটি ৪র্থ মাত্রার ঘর্ষণহীন চাদর, তাই পৃথিবী বা অন্যান্য গ্রহগুলো ঘর্ষণহীন ভাবে ঘুরতে পারছে। যেহেতু ঘর্ষণহীনভাবে ঘুরছে, তাই তাদের শক্তিও হারাচ্ছে না। অর্থাৎ, মার্বেলের মতো গ্রহদের একদম কেন্দ্রে পতিত হবার কোনো রাস্তা নেই(এ নিয়ে মতপার্থক্য রয়েছে)। তাদের কোনো বিরাট বাহ্যিক শক্তি দ্বারা বিকৃত না করা হলে যতদিন সূর্য আছে, তারা ততোদিনই একই ভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে থাকবে। এ কারণেই বলা হয় পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। কারণ,তারা এখনও বিকৃত হয়নি। সূর্য স্পেস-টাইমকে বেশি বাকিয়েছে, তাই সূর্যের চেয়ে কম ভরের যারা রয়েছে সকলেই সূর্যের দিকে ধাবিত হতে চেয়েছে এবং তাদের পূর্বের আদিবেগের কারনে গোলাকার বা পরাবৃত্তাকারে অববরত প্রদক্ষিণ করে যাচ্ছে।

ঠিক প্রাকৃতিক উপগ্রহগুলোও কিন্তু এভাবেই কাজ করে। যেমন পৃথিবীর ভর চাঁদের চেয়ে বেশি। তাই পৃথিবী স্পেস-টাইমকে চাঁদের থেকে বেশি বাকিয়েছে এবং ফলস্বরুপ, চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে আর পৃথিবী সূর্যকে। এই গ্রহের ঘুর্ণনের ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের সমান হওয়ার ব্যাখ্যাগুলো দেওয়া হয়। কিন্তু কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলগুলো কেনো সমান হলো? কিভাবে সমান হলো? এগুলোর ব্যাখ্যা কেউ চায় ও না,কেউ দেয় ও না। তাই, এটার মূল কারণ এবং থিওরি এটাই যা সবচেয়ে লেটেস্ট।

এবার আসা যাক বলের দিকে। আমরা সকলেই চারটি মৌলিক বলের নাম জানি। মহাকর্ষ বল তার মধ্যে একটি যা একটি দুর্বল বল। কেনো দুর্বল হয় এই মহাকর্ষ বল?

এটারও মূল থিওরি স্পেস-টাইমই।
যেমন আমাদের পৃথিবীর মধ্যেই যদি আমরা কিছু দূরে দূরে দুইটি কলম রাখি তারা কিন্তু মিলিত হচ্ছেনা। কারণ, তাদের অতো বেশি পরিমানের ভর নেই যার দ্বারা তারা স্পেস-টাইম বাকিয়ে অন্যদের আকর্ষণ করবে। তবে তারা যে আকর্ষণ করছে না এমনটি নয়।তারাও করছে, তবে তা এতোই কম যে তাদের অগ্রসর হওয়ার জন্য যথেষ্ঠ নয়। অর্থাৎ, যেই বস্তু যতো বেশি স্পেস-টাইমকে বাকাতে পারবে, সে ততো বেশি অন্য বস্তুকে তার দিকে টেনে নেওয়ার প্রবণতা দেখাবে। এমনকি ক্ষুদ্র ক্ষুদ্র অণুসমূহের কাছাকাছি আসার মধ্যেও এই স্পেস-টাইম এর প্রভাব রয়েছে। খেয়াল করলে দেখা যায় আকর্ষন+বিকর্ষণ+ প্রায় সকল ধরনের বলই এই স্পেস-টাইমের গর্তের উপরই নির্ভর করছে। গর্তই তৈরি করছে বল। যার কারণে এই মহাবিশ্ব এতো সুশীলভাবে চলছে,রহস্যজনকভাবে,সুন্দরভাবে।
ব্ল্যাকহোলও স্পেস-টাইমকে কাজে লাগিয়েই সমস্ত কিছুকে গ্রাস করে।যেহেতু ব্ল্যাকহোলগুলো মহাবিশ্বের সবচেয়ে ভারী বস্তুগুলো হিসেবে কাজ করে তাই এরা স্পেস-টাইমকে এতোই বাকায় যে তা ছিদ্রের ন্যায় হয়ে যায়।যার দরুন, উহার ভিতরে কিছু চলে গেলে তার ফিরে আসার মতো শক্তি থাকেনা।আলো 3X10^8 মি/সে. গতি নিয়েও তা থেকে বের হতে পারেনা। কেনো পারেনা? যেহেতু আলো মূলত ফোটন কণার প্রবাহ। আর কণা অবশ্যই স্পেস-টাইমের ফাঁদে পা দিতেই পারে স্বাভাবিক।

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ বৃহস্পতিবার

৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার চূড়ান্ত  ফল প্রকাশের সময় নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। ৬ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হতে পারে। এই মাসের মধ্যেই শিক্ষকদের যোগদান কার্যক্রম শেষ করা হবে।

২,৫৬১ জনকে নিয়োগ দেবে টিএমএসএস – TMSS job circular 2018

TMSS job circular 2018 টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঠেংগামারা মহিলা সবুজ সংস্থায় (টিএমএসএস) ক্ষুদ্রঋণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য ২০টি পদে ২,৫৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল। bd job today

TMSS job circular 2018

ASA NGO Job Circular 2018 – Apply Here | Bdjobs News

ASA NGO job circular 2018 has been published by the authority. It’s a great opportunity for unemployed people. ASA is the most valuable NGO of Bangladesh. To get the job chances in ASA, anyone can take this opportunity. To get ASA job circular 2018 related all information, you can visit our website that is www.Banglacyber.comASA is giving to people for exciting career opportunities by this NGO. ASA think that young and energetic people are the key to success in this non-government sector.

Check ASA NGO Recent All job Circular Posted On BD jobs here

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হচ্ছে

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য  বেশ কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। বর্তমান সরকারের মেয়াদের শেষ পর্যায়ে এসে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করার উদ্যোগ নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়তে পারে। আমরা পারস্পরিক আলোচনা করছি, বাড়ানো হতে পারে। তিনি আরও জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টিকে সরকার ইতিবাচত হিসেবে নিয়েছে।

বর্তমানে সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩০ বছর, মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২। দেশে বেকারত্বের হার বেড়ে যাওয়া, উচ্চশিক্ষার হার, শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট, গড় আয়ু বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চাকরিপ্রত্যাশীরা দীর্ঘদিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছেন।

চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলছেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরই করতে হবে। চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবিতে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় দাস  বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩২ করলেও তাঁদের আন্দোলন চলবে। কারণ বর্তমান পরিস্থিতিতে এটা সঠিক হচ্ছে বলে তাঁরা মনে করছেন না। ২০১১ সালে চাকরিতে অবসরের বয়স বৃদ্ধির সময় প্রবেশের বয়স ৩২ করলে তখন ঠিক ছিল। এখন ৩৫ বছর করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশেও চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বা তার বেশি। এ ছাড়া বাংলাদেশেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩৫ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের আগে দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭ বছর। ১৯৯১ সালের জুলাই মাসে সেটা বাড়িয়ে করা হয় ৩০ বছর। এরপর ২০১১ সালের ডিসেম্বরে সরকারি চাকরিতে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীদের অবসরের বয়স এক বছর বাড়িয়ে ৬০ বছর করা হয়।

অবসরের বয়স বাড়ানোর কারণে সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা কমে যায়। ফলে চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার পথ সংকুচিত হয়। পাশাপাশি একদিকে চাকরিতে তীব্র প্রতিযোগিতা, আরেক দিকে শিক্ষাজীবন শেষ করে চাকরি পেতেও অনেকের দীর্ঘ সময় লেগে যায়। এ জন্য অবসরের বয়স বাড়ানোর পর থেকেই চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। তাঁরা মানববন্ধন, অনশনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই দাবি আরও জোরালো হয়। জাতীয় সংসদেও বিষয়টি আলোচনা হয়। কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছিল না। এর মধ্যে গত জুনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৯ তম সভায় সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার সুপারিশ করা হয়। এর আগে কমিটির ২১ তম সভায় ৩২ বছর করার সুপারিশ করা হয়েছিল।

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

আরও পড়ুন– বাংলাদেশ বেতার নিয়োগ বিজ্ঞপ্তি – Betar Job Circular 2018

 আরও পড়ুন– খাদ্য অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার MCQ Test Math – কুইজ