-

মে মাসের সরকারি ছুটি ও ব্যাংক ছুটি ২০২৬ (বাংলাদেশ) govt holiday May 2026

বাংলাদেশে মে মাসে সরকারি ছুটি ও ব্যাংক ছুটি সাধারণত শ্রমিক দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে পালন করা হয়। যারা ব্যাংকিং সেবা, অফিস কার্যক্রম বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য আগে থেকেই ছুটির তালিকা জানা গুরুত্বপূর্ণ। নিচে ২০২৬ সালের মে মাসের সরকারি ছুটি ও ব্যাংক ছুটি তালিকা তুলে ধরা হলো।

মে মাসে সরকারি ছুটি ও ব্যাংক ছুটির তালিকা:

উপলক্ষতারিখদিনসময়ব্যাপী
আন্তর্জাতিক শ্রমিক দিবস১ই মেশুক্রবার১দিন
বুদ্ধ পূর্নিমা(বৈশাখী পূর্নিমা)১ই মেশুক্রবার১দিন
ঈদ উল-আযহা২৫ই মে থেকে ৩১ই মেসোমবার থেকে রবিবার৭দিন

১ই মে আন্তর্জাতিক মে দিবস:-
বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের অধিকার ও অবদানের স্বীকৃতিস্বরূপ এই দিবস পালন করা হয়। বাংলাদেশে এদিন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও অধিকাংশ ব্যাংক বন্ধ থাকে, তবে অনলাইন ব্যাংকিং সেবা চালু থাকে। একই দিনে বুদ্ধ পূর্নিমা(বৈশাখী পূর্নিমা) অনুষ্ঠিত হয়।

ঈদ উল-আযহা:-
আগামী ২৫শে মে ২০২৬ সোমবার থেকে ৩১শে মে ২০২৬ রবিবার পর্যন্ত ৭ দিনের ঈদের ছুটি ঘোষনা করা হয়েছে। উক্ত ছুটিতে সকল সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগামী ১ই জুন ২০২৬, সোমবার থেকে সকল কার্যক্রম পুনরায় যথারীতি চালু হবে।

ব্যাংক কার্যক্রম:-
আগামী ২৪শে মে ২০২৬, রবিবার পর্যন্ত ব্যাংক এর সকল কার্যক্রম চালু থাকবে। ২৫ শে মে ২০২৬ থেকে ৩১শে মে ২০২৬ পর্যন্ত সকল ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন ব্যাংকিং(এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড লেনদেন) সেবা যতারীতি চালু থাকবে। ১লা জুন থেকে পুনরায় ব্যাংকিং কার্যক্রম চালু হবে।

সরকারি ছুটির আওতামুক্ত

জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ; পানি; গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ; ফায়ার সার্ভিস; বন্দর কার্যক্রম; পরিচ্ছন্নতা সেবা; টেলিফোন ও ইন্টারনেট; ডাক এবং হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবা।

সর্বশেষ প্রকাশিত